1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রলিচাপায় পথচারী নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

কুষ্টিয়ায় ট্রলিচাপায় পথচারী নিহত

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়ের মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি মহিদুলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান।
এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি দ্রতগামী ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শনিবার (১ নভেম্বর )সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের পোকার ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু বুঝে উঠার আগেই মহিদুলকে ধাক্কা দেয় অজ্ঞাতপরিচয়ধারী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ সময় চলন্ত একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে নিহতের পরিবার কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION