1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মনোনয়ন এখনও চূড়ান্ত নয়, তবুও বিএনপি নেতার মিষ্টি বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলে মনোনয়ন এখনও চূড়ান্ত নয়, তবুও বিএনপি নেতার মিষ্টি বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি’র মনোনয়ন এখনো  আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

এরইমধ্যে উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারস্থ বিএনপি অফিসে মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি।

এসময় মাহবুব জোমাদ্দার দাবি করে বলেন, আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপি’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাউফলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সব মনোনয়ন প্রত্যাশীকে একত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা মু. মনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। তাই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি।

তিনি আরও বলেন, যারা আনন্দ মিছিলে অংশ নিয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিকভাবে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। সবাই এখন বিভিন্ন ইউনিয়নে গিয়ে মনির ভাইয়ের পক্ষে প্রচারণা চালাবেন।

তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেন একপ্রকার বিস্ময় প্রকাশ করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে এ নিয়ে কথা বলেনি। শুধু শুনেছি বাউফলে কেউ মিষ্টি বিতরণও মিছিল করেছে। এটি ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তারা দলের প্রচারের জন্য মিছিল করতে পারে, তবে মনোনয়ন নিয়ে এভাবে প্রচারণা ভুল হয়েছে। বিষয়টি সংগঠন খতিয়ে দেখবে।

এ বিষয়ে সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। দল মনোনয়ন নিশ্চিত করলে সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এর আগে এভাবে আয়োজন করা দলের নীতির পরিপন্থি কাজ বলে আমি মনে করি।

এদিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে একে অতি উৎসাহী আচরণ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে দলের নেতৃত্বে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলেও উল্লেখ করেছেন।

ঘটনা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION