1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং  আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকাল ৪ টার দিকে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করা ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সরকারের দায়িত্ব। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ময়দানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION