1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পিস্তল ও মাদকসহ যুবদল নেতা আটক - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কুষ্টিয়ায় পিস্তল ও মাদকসহ যুবদল নেতা আটক

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৭৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও হেরোইনসহ জামিল মলিথা (৪০) নামে স্থানীয় এক যুবদল আটক হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ফিলিপনগর গ্রামের জালাল মালিথার ছেলে এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। এ সময় মাদক ও অস্ত্র ব্যবসায়ী জামিল মালিথাকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৬ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
এছাড়াও আটক মাদক ও অস্ত্র ব্যবসায়ী যুবদল নেতা জামিল মালিথার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ ভাবে মাদক ও অস্ত্র পাচারের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী বাহিনী চল্লিশবাহিনীর প্রধান রাখির প্রধান সহযোগী। পরে তার বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে দৌলতপুর থানায় তাকে হস্তান্তর করেছে
বিজিবি’র অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক জামিল মলিথা ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বিষয়টি নিশ্চিতকরেছেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু। তিনি জানান, কারো ব্যক্তিগত দায় দল বহন করবে না। এরদায় তাকেই নিতে হবে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার রাতে সীমান্ত রক্ষী বিজিবি’র অভিযানে ফিলিপনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জামিল মালিথাকে অস্ত্র ও হেরোইনসহ আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION