1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সৎ ভাইয়ের হাতে ভাই খুন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কুষ্টিয়ায় সৎ ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৬৯ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৭) নামে অপর এক সৎভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে হত্যাকন্ডের এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম একই এলাকার মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হোন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে রাব্বি (১৭) ও তার ভাই শরিফুল ইসলাম (৫০) ও প্রথম স্ত্রীর ছেলে নিহতের সৎভাই বাদল (৫৬) আহত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে অপর সৎভাই নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION