1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুনরায় গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

পুনরায় গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৩৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা পৌর শাখার পুনরায় কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে পৌর বিএনপির একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সুবিধাবাদীদের প্রভাব ও অর্থের বিনিময়ে পারিবারিক ও পকেট কমিটির মাধ্যমে গত ১১ অক্টোবর গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন ও কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদ ও সদস্য সচিব মোস্তাক আহমেদ নিজেদের ইচ্ছেমতো ওয়ার্ড কমিটিতে এমন ব্যক্তিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, যারা কোনো সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ১নং ওয়ার্ড ব্যতীত বাকি ৮টি ওয়ার্ডে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কাউন্সিলর নির্বাচন করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বিষয়টি গত ২৭ সেপ্টেম্বর বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুকে লিখিতভাবে জানানো হয়। পরবর্তীতে ২ অক্টোবর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের নিকট ৮টি ওয়ার্ডের পারিবারিক ও পকেট কমিটির তালিকা দিয়ে বাতিলের দাবি জানানো হয়। কিন্তু বাদ পড়া পুরোনো সদস্যদের মধ্যে মাত্র ৭ জনকে চূড়ান্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় এবং ওই কাউন্সিলে তারা প্রকাশ্যে প্রভাব বিস্তার করেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের কারণে ওই কাউন্সিল বাতিল করে পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে পুনরায় কাউন্সিল আয়োজন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম লুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমান উল্যাহ চৌধুরী সাজু, এসএম কামাল হোসেন, ফরহাদ আলম ডাবলু, সাবেক সদস্য সচিব লোটাস খান, সাবেক সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION