1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নিখোঁজের একদিন পর স্কুলের পাশে ডোবা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাউফলে নিখোঁজের একদিন পর স্কুলের পাশে ডোবা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৯৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী নাহিদের মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ মৃধা কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম। নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোজাখুজি করেও কোনো সন্ধান মেলেনি। আজ রবিবার ১৯ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন লাশটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে উঠায়।

শিশু শিক্ষার্থী নাহিদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের মাতন বয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION