1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কু‌ষ্টিয়ায় বসতঘ‌রের বারান্দায় ভ্যানচালক খুন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কু‌ষ্টিয়ায় বসতঘ‌রের বারান্দায় ভ্যানচালক খুন

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৩৫ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে একজন ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘ‌রের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা ক‌রে‌ দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান।
নিহত ব্যক্তির মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
এ এ ব্যাপারে জান‌তে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেহেদি হাসান বলেন,‌ নিহত ব্যক্তির বু‌কে হাসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যান চু‌রির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহ‌লে অপরাধীরা ভ্যানও স‌ঙ্গে ক‌রে নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION