1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম : ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম : ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরন-কে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করেন মাহামুদুল হাসান হিরন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণের নির্দেশ থাকলেও, অভিযোগ পাওয়া গেছে যে তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, এ অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না—সেই কারণ দর্শাতে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বিতরণে অনিয়মের এই অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION