1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
'নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

‘নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে’

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে, তড়িঘড়ি করে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যার সুফল এখন পাওয়া যাচ্ছে। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা চলছে। আসামিপক্ষ ইতোমধ্যে আপিল বিভাগে গেছেন। আশা করি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’’
এর আগে, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীসহ জেলার সিনিয়র আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION