1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আয়না ঘরে না থাকলে বোঝানো যাবে না এটা যে কতো কঠিন জায়গা’: আমীর হামজা - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আয়না ঘরে না থাকলে বোঝানো যাবে না এটা যে কতো কঠিন জায়গা’: আমীর হামজা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫১৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম। এটা যে কতো কঠিন জায়গা এখানে না থাকলে বোঝানো যাবে না- এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আমীর হামজা। তিনি বলেন, আয়না ঘর আর ফিরে আসবে না। এ জন্যই আমাদের এ পাঁচ দফা।
বুধবার (১৫ অক্টোবর) পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধন তিনি এ সব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা জামায়াত।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, আমরা যেসব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোন না কোনভাবে এ দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি মেনে নিতে সরকার যদি গড়িমসি করে তাহলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনান্য বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।
এ সময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্নস্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION