1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬১৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ অফিস কক্ষে ট্রফি উন্মোচন করেন।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চাইতে অংশগ্রহণ করাই বড়ো বিষয়। তারপরও খেলাকে কেন্দ্র করে নানা রকম বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। আশা করছি, শিক্ষার্থীরা সেটি মাথায় রেখে সৃশুঙ্খলভাবে টুর্নামেন্ট শেষ করবে। তবে খেলাকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্ন হলে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

অনুষ্ঠানে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ ৩৩টি দলের খেলোয়াড় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর ২০২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION