1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬২৪ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, ২০২৬ সালের  জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ।আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ।সন্ত্রাস,চাঁদাবাজ,দখলদার ও দুর্তীতি মুক্ত বাংলাদেশ।

বুধবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল।বিএনপি মুক্তিযুদ্ধের দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গানে নেতৃত্ব দিয়েছেন।যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।তাই আমি তার আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে বিএনপি করি।

স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমাবেশে আগত জনগণের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন,সম্প্রদায়িক সম্প্রীতির জনপদ এই কোটালীপাড়া উপজেলা। আমাদের এই সম্প্রীতি বজায় রাখতে হবে।আপনারা আমাকে একটি বার সুযোগ দিন।আমি আপনাদের সেবা করতে চাই।আপনাদের সেবক হয়ে থাকতে চাই।আপাদের সমস্যার কথা বলার জন্য আমার কাছে যেতে হবে না। আমি নিজেই  সমস্যার কথা শুনতে আপনাদের কাছে ছুটে আসবো এবং সমাধাণ করার চেস্টা করবো।

উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্ত্বে সম্প্রীতির সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল খায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ভাঙ্গারহাট বণিক সমিতির সম্পাদক শ্যাম প্রসাদ বাড়ৈসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও দলীয় নেতাকর্মী বক্তব্য রাখেন।

এদিকে বিকেল ৪ টায় সমাবেশ শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।এ আগে দুপুর থেকে ঢাক, ঢোল নিয়ে নেচে গেয়ে দলীয় নেতা কর্মীরা সমাবেশস্থলে যোগ দেয়।সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ন হয়ে যায়।

সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION