1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিএনপি নেতা সুপনের বাবার মৃত্যু: বিএনপি মহাসচিবের শোক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলে বিএনপি নেতা সুপনের বাবার মৃত্যু: বিএনপি মহাসচিবের শোক

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫২৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বাউফল প্রতিনিধি ও উপজেলা বিএনপির সদস্য অহিদুজ্জামান সুপনের বাবা এ, ওয়াই, এম, কামারুজ্জামানের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে শোকবার্তার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন।

এছাড়া বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা বিদেহী আত্মার মাগফেরাত সহ তার শোক সন্তপ্ত পরিবার এবংনস্বজনদের প্রতি মাগফেরাত ও সমবেদনা প্রকাশ করেন।

এ, ওয়াই, এম, কামারুজ্জামান রবিবার (১২অক্টোবর)  দিবাগত রাত ১০.৫৬ মিনিটে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ই’ন্তে’কা’ল করেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৩ অক্টোবর) আছরবাদ তার প্রথম জানাজার নামাজ বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলবিলাস বাজার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিলবিলাস মৃধা বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ, ওয়াই, এম, কামারুজ্জামান শিক্ষকতা পেশার মাধ্যমে প্রথম তার কর্মজীবন শুরু করেন বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ সালে। পরবর্তীতে তিনি ঢাকা শের-ই- বাংলা  নগর বালক উচ্চ বিদ্যালয় ও বাউফল মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসরে যান। এ ছাড়া তিনি কর্মময় জীবনে সমাজ ও রাস্ট্র গঠনের উন্নয়ন অনেক অবদান রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION