1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনতে গিয়া যুবক নিখোঁজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনতে গিয়া যুবক নিখোঁজ

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৫১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনতে গিয়ে নৌ পুলিশের স্পিড বোর্ডের ধাক্কায় মোঃ রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার রাত ৭টার সময় কালাইয়া ও চন্দ্রদ্বীপের মধ্যবর্তী তেতুলিয়া নদীতে ইঞ্জিন চালিত ট্রলার থেকে নদীতে পড়ে এ নিখোঁজের এ ঘটনা ঘটে।

নিখোঁজের ১দিন পর রবিবার (১২) অক্টোবর দুপুর ১টার সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তেতুলিয়া নদীতে উদ্ধার কাজে আসলে নৌ পুলিশের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ উঠে।

নিখোঁজ রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মোঃ ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় একজন দর্জি ও সে দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, অবরোধে সুযোগে কমদামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যায় রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌ পুলিশের অভিযান পরিচালনাকারি টহল টিমের একটি স্পিডবোর্ড ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেন। নৌপুলিশের স্পিডবোর্ডে সজোরে গিয়ে রাসেলের নৌকায় ধাক্কা লাগলে নৌকা থেকে রাসেল পড়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার বিষয়ে নিখোঁজ রাসেলের বড় ভাই মিরাজ খান বলেন, গতকাল সন্ধ্যার পরে তেঁতুলিয়া নদীতে ট্রলার নিয়ে খাবারের জন্য মাছ আনতে গেলে পুলিশের একটি টিম স্পিডবোর্ড নিয়ে ট্রলারকে ধাক্কা দেওয়ার পরে আমার ভাই নদীতে পরে গেলে নিখোঁজ হয়। ২৪ ঘন্টার বেশি হলেও ভাইকে এখনও পাওয়া যায়নি।
৭ম শ্রেণীতে পড়ুয়া রাসেলের ছেলে রিফাত খান অভিযোগ করে বলেন, নৌপুলিশ আমার বাবাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে। ১দিন পর তারা নদীতে খুঁজতে এসেছেন। তারাই আমার বাবাকে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, মা ইলিশ রক্ষাকারী স্পিড বোর্ড দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের টিমের সঙ্গে যৌথভাবে এখন কাজ করতেছেন তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয়া আব্দুল্লাহ নামে ফায়ার সার্ভিসের ডুবুরি বলেন, সাধারণত এক কিলোমিটারের মধ্যে এই লাশটি থাকার কথা। দুদফায় নদীর তলদেশে তল্লাশী চালিয়ে অভিযান স্থগিত করা হয়েছে । যেহেতু ১২ ঘন্টা অতিক্রম হয়েছে, লাশ নিশ্চয়ই ভেষে উঠবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা বলেন, আমাদের নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে রয়েছে। উপরের নির্দেশ ছাড়া কোন বক্তব্য দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION