1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ   - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ  

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে—এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে  মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION