1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন লামিয়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন লামিয়া

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ।
সোমবার দুপুর ২ টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন তিনি। নবজাতকদের  মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে সন্তান রয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে ব্যাপক ভিড় জমেছে নবজাতকদের একনজর দেখতে।
লামিয়া আক্তারের জন্মস্থান বাউফলের চাদকাঠী হলেও তার শ্বশুর বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি। লামিয়ার স্বামীর নাম মোঃ সোহেল। তিনি বাহেরচর বাজারের একজন মুদি দোকান ব্যবসায়ী।
লামিয়া আক্তারের স্বামী মোঃ সোহেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “বর্তমানে আমার সন্তানরা সুস্থ আছে। চিকিৎসকের পরামর্শে সন্তানদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার স্ত্রীকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্ত্রী এবং সন্তানরা সুস্থ থাকলে আগামী দুই একদিনের মধ্যে আমি বাড়ি ফিরব”। স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন।
চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION