1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে হান্নান শাহ'র ৯ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

শ্রীপুরে হান্নান শাহ’র ৯ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১১ জন পঠিত
এস.এম দুর্জয়:বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বাদ আছর শ্রীপুর কনভেনশন সেন্টারে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন।গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার,গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন প্রধান,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদা জানান স্বপ্না,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা,এসময় স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন,মক্কা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা,শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,ব্রিগেডিয়ার হান্নান শাহ ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION