1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার ইউএনও ছুটে গেলেন সন্তানহারা মা আছিয়া বেগমের বাড়িতে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ার ইউএনও ছুটে গেলেন সন্তানহারা মা আছিয়া বেগমের বাড়িতে

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের বাড়িতে ছুটে গেলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মো: মাসুম বিল্লাহ।

শনিবার সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রামে শোকাহত আছিয়া বেগমের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন ইউএনও মাসুম বিল্লাহ। এসময় আছিয়া বেগমের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও।

শুক্রবার বিকেলে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আছিয়া বেগমের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া ছেলে জোনায়েদ শেখ আত্মহত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্বামী মৃদুল শেখ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় সরকারিভাবে পাওয়া আশ্রায়নের ঘরে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিল আছিয়া বেগম। এদিকে বড় ছেলের এমন মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

আছিয়া বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, দুই সন্তানকে আকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখছিলাম। অনেক কষ্টে ওদের মানুষ করে আসছি। এভাবে বড় ছেলে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে তা কখনোই বুঝতে পারি নাই। ইউএনও স্যার আমার মত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মত অভাগা মা যেন আর কেহ না হয়।

ইউএনও মাসুম বিল্লাহ বলেন, বড় ছেলের মৃত্যুতে দরিদ্র আছিয়া বেগম ভেঙ্গে পড়েছেন। সমাজের সকলের উচিত প্রতিবেশীদের দেখভাল করা। যাতে ভবিষ্যতে শিশু জোনায়েদের মতো এমন কারও মৃত্যু না হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আছিয়া বেগমের জন্য কিছু নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌছে দিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION