1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের সাতপাড়ে যুব সমাজের আয়োজনে দুর্গা পূজার বিজয়া দশমীকে আনন্দ মুখর করতে শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সদর উপজেলার সাতপাড় মধুমতী বিলরুট ক্যানেল নদীতে প্রায় শত বছর ধরে বিজয়া দশমীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ নৌকাবাইচে সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর, বাচারী বাহারী নামের নৌকা অংশ নেয়।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ -২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জুকে ট্রলারে ঘুরে ঘুরে ব্যাপক প্রচার-প্রচারণায় দেখা গেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

এসময় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, শরীফ আমিনুল ইসলাম টিক্কা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, সিঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তাপস কুমার সরকার, সাতপাড় ইউনিয়ন পরিষদের মেম্বার দীপঙ্কর বিশ্বাস, বিষ্ণুপদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

এছাড়া নৌকা বাইচকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের মিলন মেলা বসেছিল। বর্ষার বিদায় লগ্নে শরতের মনোরম বিকেলে। সকাল থেকে বৃষ্টি থাকলেও বিকেলে বৃষ্টি না থাকায় আনন্দ মুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচকে কেন্দ্র করে মাঠে বসেছে গ্রামীণ মেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION