1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় নিখোঁজের ৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কুষ্টিয়ায় নিখোঁজের ৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৯ ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার, (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই শিশু একই এলাকার আকরাম সরদারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান মেলেনি। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তবে শিশুটির মৃত্যু আসল কারণ এখনও জানা সম্ভব হয়নি। এদিকে শিশুটির এমন মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পা পিছলে ডোবার পানিতে পড়ে মারা গেছে। তবুও ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION