1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : ২০২৫-২৬ অর্থবছরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালিন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এসময় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন,উপজেলা কৃষি অফিসার দোলন রায়,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস এসপিপিও,এসএএওগন,কৃষক/কৃষানী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ মৌসুমে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি উৎপাদনের জন্য ১৩৫ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে বেগুন, পালং শাক,লাল শাক, মটরশুটি, লাউ,মুলা ও বাটিশাকের বীজ বিতরন করা হয়। মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি লাউ উৎপাদনের জন্য ৫০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ২০০ গ্রাম হাইব্রিড বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়।মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি বেগুন উৎপাদনের জন্য ৯০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ৪০ গ্রাম হাইব্রিড বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়। মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি মিষ্টি কুমড়া উৎপাদনের জন্য ৯০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ৪০ গ্রাম হাইব্রিড বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়। মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি শসা উৎপাদনের জন্য ১০০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ২০০ গ্রাম হাইব্রিড বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়।

এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান উপজেলা সদরের পুকুরে মাছের পোনা অবমুক্তক, আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা প্রদানসহ উপজেলার বান্ধাবাড়ি,কান্দি ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস ও দুটি উন্নয়ন প্রকল্প এবং উপজেলার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION