1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কোটালীপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ সহ কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট গোপালগঞ্জ মোঃ কামরুজ্জামান (যুগ্ম সচিব)।

সোমবার বেলা ১১ টায় তিনি উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ী দূর্গা মন্ডপ ও পাড়কোনা শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম দূর্গা মন্ডপ পরিদর্শন শেষে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।

এরপর তিনি বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের লক্ষে সেখানে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ। বিকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এর আগে তিনি মডেল মসজিদ সংলগ্ন লেক পাড়ের সৌন্দর্য বর্ধন ও বসার স্থান কাজ, কৃষি দপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ এবং ঘাঘর বাজার ওয়াশব্লক কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি উপজেলা মডেল মসজিদ নির্মান কাজেরও খোজ খবর নেন। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ (অঃদাঃ), অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সিনিয়ন মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দাম, ইউপি চেয়ারম্যান মানিক হাওলাদার, সাবেক কাউন্সিলর সঞ্জয় মজুমদার সহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION