1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে  গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত কয়েকজন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বাউফলে  গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত কয়েকজন

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ জন পঠিত
কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শহীদ জালাল গ্রামের গাড়ি পুড়িয়ে দেওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২৯.০৯.২৫ইং তারিখ রোজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে শহীদ জালাল গ্রামে যান নাসির হোসেন। এ সময় তার সঙ্গে অভিযুক্ত পাখির কথা কাটাকাটি হয়। পরে নাসির হোসেনের ভাই মিজানুর রহমান ঘটনাটি সমাধানের জন্য এগিয়ে গেলে পাখি তার উপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, মিজানুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে তার নিজের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর নাসির হোসেনের আরেক ভাই আব্বাস এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মহিবুল্লাহ, পাখি, এনামুল হক মালা পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক মালা বলেন, “কিছুদিন আগে আমাদের এলাকায় মসজিদ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছিল। চোর ধরেছি, তারা জেল হাজতে আছে। মানববন্ধনের উদ্দেশ্যে শহীদ জালাল থেকে কাছিপাড়ায় যাওয়ার পথে তারা বাধা সৃষ্টি করে। তাই এ ঘটনা ঘটেছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বগা ফারির এসআই সোহেল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION