1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে সিতো-রিউ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত  - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জয়পুরহাটে সিতো-রিউ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরীণ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর আয়োজনে এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহা. হাসিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামস্ মতিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত প্রমুখ।
এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল ডিভাইস থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বলে জানান বক্তারা।
এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.স.ম তিতাস মোস্তফার সভাপতিত্বে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর পরিচালক আমানুল্লাহ আমানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো এসোসিয়েশনের রেফারি বকুল হোসেন প্রধান প্রশিক্ষক এবং সহকারী  প্রশিক্ষক হিসেবে ইফ্ফাত জেরিন ও মরিয়ম বেগম মেমী প্রতিযোগিতা পরিচালনা করেন।
দিনব্যাপী বেল্ট পরীক্ষা ও প্রতিযোগীতা শেষে সন্ধায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION