1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কুষ্টিয়ায় পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে পিতার মৃত্যুর পর তার পুত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন শম্ভু চরণ বিশ্বাস ও বিজয় কুমার।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাবা ও ছেলের মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে বাবা শম্ভু চরণ বিশ্বাস অসুস্থ হয়ে মারা যান।
এদিকে শুক্রবার সকালে বাড়ির পাশের বাতাবি লেবু গাছে বিজয় কুমারের গলায় ফাঁস দেয়া মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দু’জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION