1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

কোটালীপাড়ায় জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৯ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজে সমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION