1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৫ কোটি টাকার ইজারার রাস্তার করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

বাউফলে ৫ কোটি টাকার ইজারার রাস্তার করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজার, যার বার্ষিক ইজারা মূল্য প্রায় ৫ কোটি টাকা, সেই বাজারের মূল সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তায় সৃষ্টি হওয়া গর্ত, কাদা আর পানির কারণে ব্যবসায়ী ও ক্রেতারা চরম দুর্ভোগে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকায় বাজারটির ইজারা নেন ইকবাল হোসেন নামের একজন ব্যক্তি। প্রতিবছর বিপুল অঙ্কের রাজস্ব আদায় হলেও বাজারের অবকাঠামো উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে রয়েছে সুন্দরী সিনেমা হলের সামনের রাস্তা ও কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় পার্শ্ববর্তী রাস্তা বেহাল দশার কারণে যানবাহন চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে তলিয়ে নদী বা খালের রূপ ধারণ করে। এতে ক্রেতারা বাজারে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন, ফলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে।
বিশেষ করে বাজারের ১৫০ ফুট দীর্ঘ একটি সড়ক দিয়ে বাইতুল আমান নূরানী হাফেজী মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থী এবং পাশের মসজিদের শত শত মুসল্লি প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু ওই রাস্তা বৃষ্টিতে কাদা ও পানিতে তলিয়ে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। একই জায়গায় কালাইয়া বাজারে ঢাকামুখী পরিবহন থেকে নামানো মালপত্র ওঠানামা করে। এই ঘাটতিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, ব্যবসায়ীদের মালামালের ক্ষয়ক্ষতি হচ্ছে, লেবাররাও আহত হচ্ছেন।
ধান-চাল ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, “মাত্র ১৫০ ফুট রাস্তার কারণে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মালামাল পরিবহনে কষ্ট হচ্ছে, বারবার দুর্ঘটনাও ঘটছে। দ্রুত রাস্তা সংস্কার না হলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে।”
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “কোটি কোটি টাকার ইজারা দেওয়ার পরও বাজারের রাস্তাঘাট সংস্কার হয় না। এতে ক্রেতারা আসতে চায় না, ফলে ব্যবসা মন্দার দিকে যাচ্ছে।”
অন্যদিকে বাজার ইজারাদার জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এককভাবে রাস্তা সংস্কার করা সম্ভব নয়। তবে ব্যবসায়ী ও ক্রেতাদের দাবির প্রেক্ষিতে তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, কোটি কোটি টাকার ইজারার বাজারে এমন বেহাল দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION