1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
“মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম একজন সাদা মনের মানুষ ও সফল উদ্যোক্তা” - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

“মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম একজন সাদা মনের মানুষ ও সফল উদ্যোক্তা”

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলা নিবাসী আলহাজ্ব রবিউল ইসলাম এমন একজন মানুষ, যার পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল দিক মানবিকতা। মানুষের সমস্যা দেখলেই তিনি মনে করেন সেটাই তাঁর নিজের সমস্যা। নিঃস্বার্থ সেবার জন্য তিনি আজ সমাজের কাছে “মানবতার ফেরিওয়ালা” নামে পরিচিত।

তিনি ইতিমধ্যে ৩৫ বার রক্ত দিয়েছেন, যা এক বিরল দৃষ্টান্ত। করোনাকালীন সময়ে যখন চারপাশে ভয় ও অনিশ্চয়তা, তখন তিনি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমতো সাহায্য করেছেন। মানবসেবার স্বীকৃতিস্বরূপ তিনি মানবতার ফেরিওয়ালা পুরস্কার এবং আসপ সংগঠনের সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য ও দাতা হিসেবে নিয়মিত মানবকল্যাণে অবদান রেখে চলেছেন।

মানবতার সেবার পাশাপাশি তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোরও নীরব সহযোগী। শতাধিক মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন তিনি, কোনো প্রচার ছাড়াই। প্রচারবিমুখ এই মানুষটির কাছে সবাই সমান—কাউকে ছোট করে দেখেন না, শ্রেণি ও মর্যাদা অনুযায়ী প্রত্যেককেই সম্মান করেন তিনি।

তবে মানবিকতার পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তাও। গত বছর রহিম আফরোজ ব্যাটারী লিমিটেড তাঁকে বাংলাদেশ সেরা বিক্রেতা প্রথম পুরস্কার প্রদান করেন।

এছাড়া চায়না ব্যাটারী কোম্পানি ২০২৪ সালে তাঁর ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪টি মোটরসাইকেল পুরস্কার প্রদান করেছেন। তাঁর নেতৃত্বে ব্যবসায়ী সাফল্য যেমন দৃশ্যমান, তেমনি ব্যবসার একটি বড় অংশ তিনি নিয়মিতভাবে মানবকল্যাণে ব্যয় করেন।

তিনি গোপালগঞ্জ জেলা মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষকে সাহায্য করে চলেছেন। আলহাজ্ব রবিউল ইসলাম মনে করেন—
“সততার সাথে পরিশ্রম করলে মহান আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না।

তাঁর জীবনদর্শন প্রমাণ করে, সফলতা কেবল অর্থ উপার্জনে নয়, মানুষের সেবা করাতেই। মানবিকতা, সততা আর পরিশ্রমের সমন্বয়ে তিনি এক অনন্য উদাহরণ। তরুণ প্রজন্মের জন্য তিনি এক জীবন্ত অনুপ্রেরণা, যাঁর পথচলা শেখায়—নিজের জন্য নয়, সমাজের জন্য বাঁচাটাই বড় মানুষ হওয়ার আসল মাপকাঠি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION