1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

কোটালীপাড়ায় সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫৩ জন পঠিত

বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে তারা দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেও ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটালীপাড়া উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান বলেন, “সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবা, পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‌্যালি শেষে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION