1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে সোমবার (১৮ আগস্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭.০০ ঘটিকা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

তিনি চাকরি প্রার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আজ সকাল ৭.০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।

উক্ত পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION