1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় নারী সাংবাদিকের সঙ্গে আইনজীবীর দুর্ব্যবহার প্রেসক্লাবের প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার আল্টিমেটাম - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গাইবান্ধায় নারী সাংবাদিকের সঙ্গে আইনজীবীর দুর্ব্যবহার প্রেসক্লাবের প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার আল্টিমেটাম

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও নারী সাংবাদিক রিকতু প্রসাদের সঙ্গে গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু নামে এক আইনজীবীর দুর্ব্যবহার ও অশোভন আচরণের ঘটনায় বিক্ষোভ জানিয়েছে সাংবাদিক সমাজ।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে অভিযুক্ত আইনজীবী বিশুকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। একইসাথে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, সোমবার জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রিকতু প্রসাদ গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী বিশু অশোভন আচরণ করেন। একজন নারী সাংবাদিক সঙ্গে এ ধরনের আচরণ কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ করার অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।
প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, মিলন খন্দকারসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
ঘটনার চব্বিশ ঘণ্টা পরও অভিযুক্ত আইনজীবী তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন এবং সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION