1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৬ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারিদের পদক প্রদান করা হয় এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সপ্তাহ ব‍্যাপী নানান কর্মসূচি পালন করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION