1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পানিতে ডুবে ও বিষ পানে ২জনের মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় পানিতে ডুবে ও বিষ পানে ২জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ও বিষ পানে ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের বাবুল গাইনের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাধন গাইন (১৪) এবং পৌরসভার ৩নং ওয়ার্ড শিমুলবাড়ী গ্রামের মৃত লক্ষী কান্ত দে’র ছেলে সুশিল দে (৫৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে আজ রবিবার সকালে বন্ধুদের সাথে নিজ মৎস্য ঘেরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় বাধন। অনেক খোজাখুজির পর স্বজনেরা তাকে পানি থেকে তুলে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দিকে, পক্ষাঘাতগ্রস্ত সুশিল দে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে আজ রবিবার দুপুরে মৃত্যু হয় তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION