1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩০ জন পঠিত
এস এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় শ্রীপুর পৌর এলাকার বৈরাগীচালা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো:হুমায়ুন কবির সরকার,পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদসহ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি ফুটবল একাদশ বনাম খান মডেল স্কুল ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলায় টাইব্রেকারে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে।খেলাটি উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দর্শক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION