1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রীয় মর্যাদায় কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

রাষ্ট্রীয় মর্যাদায় কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বিশ্বাস, মধুসুধন বিশ্বাস (মন্টু), প্রভাত চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র বাগচী, নরেন্দ্র নাথ বাড়ৈ, মোজাসের হোসেন ঠাকুর, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ দাড়িয়া সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে তিনি নিজ বাড়ীতে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভূতের বাড়ী গ্রামের প্রয়াত প্রিয় লাল বিশ্বাস ও মহারানী বিশ্বাসের ছেলে।

১৯৫৩ সালের ১০ জুলাই তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে তিনি এদেশের মানুষকে শত্রুর হাত থেকে ও পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছেন। তার এই ত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION