1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

কোটালীপাড়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৮ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদল নেতাকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দৈনিক বাংলা এবং  আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল এবং ছাত্রদলের বিরুদ্ধে।

গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির চত্ত্বরে এই মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার মনিরুজ্জামান শেখ জুয়েল দৈনিক বাংলা ও আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে।

জানাগেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ ৪জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীকে  দ্রুত বিচার আইনের মামলায় গ্ৰেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর সময় বেল্লাল শেখ (২১) নামে এক ছাত্রদল নেতা মোবাইলে পুলিশ ও  গ্রেফতারকৃত ৪জন আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মীর ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করার কারণে ছাত্রদল নেতা বেল্লাল শেখকে আটক করে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল গ্রেফতারকৃত ওই ৪জন আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মীর সাথে ছাত্রদল নেতা বেল্লাল শেখের ছবি বসিয়ে ফেসবুক পোস্ট ও একটি অনলাইন পত্রিকার ‘কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার শিরোনামে প্রচার করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীরা তাকে মারধর করে।

মারধরে শিকার আহত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকার সিএমএইচে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের চিকিৎসা চলে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরী করতেন।বর্তমানে সে অবসরে আছে।তাই তার সু-চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সামাজিক ভাবে মিমাংশা করার চেষ্টা করছি।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আমি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION