1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-সন্তানের মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-সন্তানের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের সোনালী ব্যাংক মোড়ে শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আঞ্চলিক মহাসড়কের উপর মোটরসাইকেল থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক নারী ও দুই মাসের কোলের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

‎নিহত নারীর নাম কহিনুর বেগম (২৭)। তিনি বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। নিহত কহিনুর বেগম পরিবার পরিকল্পনা বিভাগের একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ছুটির দিন হওয়ায় স্বামীর সাথে মোটরসাইকেলে করে ২ মাস বয়সী ছেলে রিশাদ কাইফকে নিয়ে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়ায় বাবার বাড়িতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় চলন্ত অবস্থায় মোটর সাইকেলের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করে, এসময় পেছনে থাকা মোটরসাইকেল চালকও ব্রেক চাপলে মোটরসাইকেল আরোহী ওই নারী তাঁর সন্তানকে নিয়ে পাশ দিয়ে অতিক্রম করা একটি ট্রাকের নীচে ছিটকে পড়ে। সাথে সাথেই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সন্তান সহ ওই নারী ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার ছুটির দিনে বিরামপুর শহরের দোকানপাট বন্ধ থাকায় ও রাস্তা ফাঁকা থাকার কারণে ট্রাক ও অটোরিকশা নিয়ে চালকেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

‎বিরামপুর থানার উপ-পরিদর্শক এস এম জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION