1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল থানার গারদখানায় আসামীর আত্মহত্যার চেষ্টা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাউফল থানার গারদখানায় আসামীর আত্মহত্যার চেষ্টা

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল থানার গারদের ভেতরে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামে এক আসামী।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। সে বাউফল পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর অনুমান দুপুর পৌনে দুইটার  দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফা তাকে থানার গারদে রাখেন।

রাত ৯টার দিকে ডিউটিরত উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, রাকিব কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিচ্ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গারদখানার দরজা খুলে তাকে উদ্ধার করেন।

এএসআই (উপ সহকারী পুলিশ পরিদর্শক) শাহীন হাওলাদার বলেন, “সিসি ক্যামেরায় হঠাৎ চোখ পড়তেই দেখি আসামী গলায় ফাঁস দিচ্ছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হয়।”

আত্মহত্যার চেষ্টার বিষয়ে রাকিব সিকদার জানান, “আমি গাঁজা খেয়েছিলাম অ্যাডভোকেট এনামুল হকের বাড়ির সামনে। তার স্ত্রী ( ফেরদৌসী ফাতেমা) গন্ধ পেয়ে আমাকে চোর বলে পুলিশের হাতে তুলে দেয়। “আমি নেশা করি, কিন্তু চুরি করিনি।” অপবাদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, “চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টা করার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION