1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খালেদা জিয়ার জন্মদিনে কোটালীপাড়ায় এতিমদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

খালেদা জিয়ার জন্মদিনে কোটালীপাড়ায় এতিমদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৮ জন পঠিত

হাসিবুর রহমান, কোটালীপাড়া : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক এতিম শিশু শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছেন ছাত্রদল নেতা বাধন নিজামী।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কোটালীপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) এসব খাবার তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) বলেন, “আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।”

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION