1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ডেভিলহান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার ; পুলিশ ও চালক আহত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাউফলে ডেভিলহান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার ; পুলিশ ও চালক আহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ‘ডেভিলহান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মান্না হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও গাড়িচালক আহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে ৩নং ধুলিয়া ইউনিয়নের হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মান্না হাওলাদার ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদারকে ধরতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও পুলিশের ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।
এসআই মাসুদুর রহমান বলেন, “স্থানীয়রা আমাদের ঘিরে ধরে ডাকাত সন্দেহে হামলা চালায় ও ধস্তাধস্তি হয়। পরে পাশের পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকিটকি ও অস্ত্র দেখিয়ে পরিচয় দেওয়ার পর সবাই নিশ্চিত হয়।”
গাড়িচালক তামিম জানান, হামলাকারীরা তার পোশাক ছিঁড়ে ফেলে ও মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মান্না হাওলাদারকে ডেভিলহান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION