1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৬ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আনুমানিক একজন ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নি।

ঘটনা ঘটা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালে গিয়ে আহত ৫ জনের মধ্যে অ্যাম্বুলেন্সযোগে ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং দুইজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়েছি। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর থেকেই ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এর ফলে সড়কের দুইপাশে তীব্র যানযট সৃষ্টি হয় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে যায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION