1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ৪ ছাত্রলীগ কর্মী আটক  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

শ্রীপুরে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ৪ ছাত্রলীগ কর্মী আটক 

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮১ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) রাত আটটার সময় উপজেলার ধনুয়া এলাকার মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন মাঠে মশাল মিছিল ও নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা।
নিষিদ্ধ ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতি নেয়।এসময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হল, শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মুরগির বাজার এলাকার হবি মিয়ার ছেলে নাহিদ হাসান (২২), কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের নুরুল হকের ছেলে শিব্বির মন্ডল(১৯),একই ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে দিনার আহমেদ(২০)ও একই গ্রামের মোস্তফা বেপারীর ছেলে শৈশব বেপারী(২১)।
তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।এসময় মশাল মিছিলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী মশাল মিছিলের প্রস্তুতিকালে সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়েছে। আটকের পর (১২ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION