1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণসভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণসভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে গোপালগঞ্জ জেলা পুলিশ এর বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. সোমবার (১১ আগস্ট) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ এ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সভায় উপস্থিত হয়ে ডিআইজি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সকলকে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এরপর গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স -এর ড্রীল শেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। উক্ত সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ এবং সদস্যবৃন্দ সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরেন। একটি উন্মুক্ত পরিবেশে, আন্তরিকতার সাথে সমস্যাগুলোর শুনানি হয় এবং রেঞ্জ ডিআইজি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।

সভায় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডঃ মোঃ রুহুল আমিন সরকার, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ আব্দুল বাছেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঝেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবন -এর শুভ উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল সহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION