1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সাংবাদিকের ফিরোজের উপরে সন্ত্রাসী হামলা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুষ্টিয়ায় সাংবাদিকের ফিরোজের উপরে সন্ত্রাসী হামলা

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৩১ জন পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিকে প্রতিবেশীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারধরের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ফিরোজ আহমেদ পত্রিকা দৈনিক আজকের সূত্রপাত নামে একটি স্থানীয় দৈনিকের প্রতিনিধি।

সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতির সঙ্গে একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলের খেলাকালীন হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে সোমবার ভোর ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে ফিরোজ আহমেদ বাড়ি থেকে বের হলে মিলনসহ আরও ৪-৫ জন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বপালন করছেন। এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
মিরপুর উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি মারফত আফ্রিদি ব‌লেন, ফি‌রোজ আহ‌মেদ উপ‌জেলা প্রেসক্লা‌বের যুগ্ম সম্পাদক। একজন সাংবা‌দি‌কের ওপর এমন ন‌্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সা‌থে হামলার সা‌থে জ‌ড়িত‌দের দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি জা‌না‌চ্ছি। অন‌্যথায় ক‌ঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হ‌বে।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিন তিনি।
আমলা প্রেসক্লা‌বের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম লিটন ব‌লেন, ফি‌রোজ আহ‌মেদ উপ‌জেলা প্রেসক্লা‌বের যুগ্ম সম্পাদক। একজন সাংবা‌দি‌কের ওপর এমন ন‌্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সা‌থে হামলার সা‌থে জ‌ড়িত‌দের দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি জা‌না‌চ্ছি। অন‌্যথায়  সাংবাদিকদের সাথে নিয়ে ক‌ঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হ‌বে।
কু‌ষ্টিয়া‌ জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক‌ চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হো‌সেন ইমাম ব‌লেন, ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন। এছাড়া পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION