1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন; মানবসেবার প্রত্যাশা - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন; মানবসেবার প্রত্যাশা

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য শিক্ষার্থীদের ৫৩ সদস্য বিশিষ্ট নতুন যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করা হয়েছে। যেখানে চীফ এডভাইজার হিসাবে দায়িত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং যুব রেড ক্রিসেন্ট শিক্ষক ইন-চার্জ হিসাবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান।

নবগঠিত কমিটির নেতৃত্বে আছেন সজিব শেখ (টিম লিডার), রাব্বি খা (ডেপুটি লিডার-১) এবং নিতু মনি (ডেপুটি লিডার-২)। কার্যক্রমের সুচারু ও কার্যকর বাস্তবায়নের জন্য সদস্যদের ৫টি বিশেষায়িত দলে ভাগ করা হয়েছে।

প্রতিটি দলে একজন করে সাব-টিম লিডার ও দুইজন করে সাব-ডেপুটি টিম লিডার সহ সদস্যরা কলেজ ও স্থানীয় পর্যায়ে মানবিক সেবা, প্রাথমিক চিকিৎসা সেবা, রক্তদান, সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।

এই কমিটির মাধ্যমে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা মানবিক কার্যক্রমে আরও সু-সংগঠিত হয়ে সমাজের প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনে সাফল্য অর্জন করবে এবং মানবতার সেবায় শিক্ষার্থীদের উৎসাহিত করে গোপালগঞ্জ তথা দেশের সমাজ উন্নয়নে এক অনন্য অবদান রাখবে এমনটি প্রত্যাশা সকলের।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION