1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে জামায়াতের "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে জামায়াতের “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানা ২৬ বছর গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালনকারী সাবেক সফল আমীর ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য, গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, এ্যাডভোকেট মোঃ আজমল হোসেন সরদার।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ এবং উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. মোঃ আজমল হোসেন সরদার তার বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থান ছিলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ঘোষণা। ইনশাআল্লাহ আমরা সেই পথেই অগ্রসর হবো—ন্যায়, উন্নয়ন ও ঈমানের আলোকে।”

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION