1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সহপাঠীদের ছুরির আঘাতে স্কল ছাত্র আহত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে সহপাঠীদের ছুরির আঘাতে স্কল ছাত্র আহত

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র হাকিম সিকদারকে ছুরি দিয়ে আঘাত করেছে তার ক্লাসের কয়েক জন সহপাঠী।

এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে আহতর মা শিল্পী বেগম।

মামলা সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে
স্কুলের ক্লাস কক্ষের বসার জায়গাকে কেন্দ্র করে
ক্লাসের সহপাঠী আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ ও মিজানুর রহমান শেখের ছেলে
ইয়ামিন শেখ হাকিম সিকদারকে ছুরি দিয়ে ক্লাস রুমের মধ্যে কুপিয়ে আঘাত করে।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত হাকিম সিকদারের মা শিল্পী বেগম
বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬
পুলিশ ঘটনা স্থলে গিয়ে আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অপর আসামি ইয়ামিন শেখ ও হাচিব শেখ পলাতক রয়েছে।

এ বিষয়ে ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ জানান, অভিযুক্ত আশিক শেখকে আটক করে
জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপর আসমী
ইয়ামিন শেখ ও হাচিব শেখকে ধরতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিল্পী বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION