1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বজ্রপাত ১১ মহিষের মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় বজ্রপাত ১১ মহিষের মৃত্যু

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এতে কমপক্ষে ২৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে তাঁরা দাবি করেছেন।
রবিবার (০৩ আগস্ট) ভোরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকার নওয়াজুদ্দিনের ছেলে নবির আলীর ১০টি মহিষ এবং একই এলাকার এলাহি ঢালির একটি মহিষ বজ্রপাতে মারা যায়। তাঁরা একটি বাথানে মহিষগুলো পালন করছিলেন।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমার ইউনিয়নের দুই কৃষকের মোট ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এতে নবির আলীর সবে চেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাঁর ১০টি মহিষ মারা যায়।’
এলাহি ঢালি বলেন, ‘নবির আলী আমার ফুপাতো ভাই। তাঁর ১০টি মহিষ ও আমার একটি মহিষ মারা গেছে। আমাদের বাথানে প্রায় ৩০০ মহিষ আছে, যেগুলোর মালিক ২২ জন। আমাদের দুজনের ১১টি মহিষের মৃত্যুতে কমপক্ষে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতগুলো মহিষ পুঁতে রাখা সম্ভব না হওয়ায় আমরা নদীতে ভাসিয়ে দিয়েছি। সরকার যদি একটু সহায়তার ব্যবস্থা করত, আমরা উপকৃত হতাম।’
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৪ লাখ টাকা।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘বজ্রপাতে মহিষের মৃত্যু ঘটনাটি শুনেছি। সরকারিভাবে কোনো সহায়তার সুযোগ থাকলে, তা করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION