1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে একই গ্রামে ১ রাতে ১১ প্রতিষ্ঠানে চুরি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বাউফলে একই গ্রামে ১ রাতে ১১ প্রতিষ্ঠানে চুরি

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৪৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং  নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়।

চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—আসাদুল তালুকদারের মিল ও সার-কি’টনা’ষকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে  হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে নেশাপানকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশের টিম রওয়ানা হয়ে গেছে, দেখি পৌছেছে কিনা। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION